Dua 113 (monday)
اَللّٰهُمَّ لَكَ الْحَمْدُ كَالَّذِي تَقُولُ وَخَيْرًا مِّمَّا نَقُولُ اَللّٰهُمَّ إِنِّيْۤ أَعُوْذُبِكَ مِنْ مُّنْكَرَاتِ الْأَخْلَاقِ وَالْأَعْمَالِ وَالْأَهْوَآءِ وَالْأَدْوَآءِ، وَنَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا اسْتَعَاذَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمِنْ جَارِ السُّوْٓءِ فِيْ دَارِ الْمُقَامَةِ، فَإِنَّ جَارَ الْبَادِيَةِ يَتَحَوَّلُ، وَ غَلَبَةِ الْعَدُوِّ، وَشَمَاتَةِ الْأَعْدَآءِ، وَمِنَ الْجُوْعِ، فَإِنَّهٗ بِئْسَ الضَّجِيْعُ، وَمِنَ الْخِيَانَةِ فَبِئْسَتِ الْبِطَانَةُ، وَأَنْ نَّرْجِعَ عَلٰىۤ أَعْقَابِنَا أَوْ نُفْتَنَ عَنْ دِيْنِنَا، وَمِنَ الْفِتَنِ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، وَمِنْ يَوْمِ السُّوْٓءِ وَمِنْ لَّيْلَةِ السُّوْٓءِ، وَمِنْ سَاعَةِ السُّوْٓءِ، وَمِنْ صَاحِبِ السُّوْٓءِ
English:
O Allah! To You is praise as much as You ascribe to Yourself and much more than what we ascribe to You. O Allah! I seek refuge in You from abhorrent manners, actions, desires, and illness. We seek refuge in You from the evils which Your prophet Muhammad (SAW) sought refuge. And [we seek refuge in You from] an evil neighbour in our place of residence, for a travelling companion is bound to leave. [We seek refuge in You from] the overpowering of enemies and the taunts of the opposition. [We seek refuge in You from] hunger, for it is surely an evil companion. [We seek refuge in You from] treachery for it is surely an evil confidant. [We seek refuge in You from] that we turn back on our heels or that we fail into temptation and thereby turn away from our religion. [We seek refuge in You from] all temptations, be they external or internal, from an evil day, and an evil night, and an evil hour, and an evil companion.
Bengali:
আয় আল্লাহ্! তোমার প্রশংসা করিয়া কে শেষ করিতে পারে? একমাত্র তুমিই তোমার গুনাবলী ও প্রশংসা জান, তাছাড়া আমরা যতই তোমার প্রশংসা বা গুনকীর্তন করি না কেন তদপেক্ষা তুমি বহু উচ্চে, বহু উত্তম। আয় আল্লাহ্! বাঁচাইয়া রাখ আমাকে খারাপ আখলাক (স্বভাব চরিত্র) খারাপ আমল (কার্যকলাপ) খারাপ মনের গতি-নফসানি খাহেশ এবং খারাপ রোগ ও পীড়া হইতে। আয় আল্লাহ্! তোমার নিকট পানাহ চাহিতেছি সেই সমস্ত খারাপ জিনিস হইতে যে সব হইতে হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পানাহ চাহিয়াছেন। আয় আল্লাহ্! আমাদের থাকিবার বাড়িতে খারাপ প্রতিবেশী হইতে পানাহ দাও; বিদেশ প্রবাসের প্রতিবেশী-ত কিছুক্ষণ পরে চলিয়াই যায়। আয় আল্লাহ্! শত্রুকে আমাদের মোকাবেলায় জয়ী হইতে দিও না এবং আমাদের এমন কোন দুরবস্থায় ফেলিও না যাহা দেখিয়া শত্রুপক্ষ খুশী হইতে পারে। আয় আল্লাহ্! অনাহার-যন্ত্রনা হইতে আমাদের বাঁচাইয়া রাখিও; এই যন্ত্রনা বড়ই সাঙ্ঘাতিক যন্ত্রনা (কেননা, ইহা কিছুতেই নিভে না)। আয় আল্লাহ্! আমানতের খেয়ানত হইতে আমাদের বাঁচাইয়া রাখিও; ইহা বড়ই সাঙ্ঘাতিক পাপ, ইহার পরিণাম বড়ই খারাপ। আয় আল্লাহ্! জিহাদের ময়দানে যেন পিছে না হটি বা ধর্মকর্মে যেন আমরা কোন সময় সন্দিহান না হই। আয় আল্লাহ্! সব রকমের ফেতনা হইতে - প্রকাশ্য বা গুপ্ত আমাদিগকে বাঁচাও। আয় আল্লাহ্! মন্দ দিন হইতে, মন্দ রাত হইতে ও মন্দ মুহূর্ত হইতে এবং মন্দ সঙ্গী হইতে আমাদের বাঁচাইয়া রাখ।