Dua 134 (tuesday)
اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْأَلُكَ رَحْمَةً مِّنْ عِنْدِكَ تَهْدِيْ بِهَا قَلْبِيْ، وَتَجْمَعُ بِهَاۤ أَمْرِيْ، وَتَلُمُّ بِهَا شَعَثِيْ، وَتُصْلِحُ بِهَا دِيْنِيْ، وَتَقْضِيْ بِهَا دَيْنِيْ، وَتَحْفَظُ بِهَا غَائِـبِيْ، وَتَرْفَعُ بِهَا شَاهِدِيْ، وَتُبَيِّضُ بِهَا وَجْهِيْ، وَتُزَكِّيْ بِهَا عَمَلِيْ، وَتُلْهِمُنِيْ بِهَا رَشَدِىْ، وَتَرُدُّ بِهَا أُلْفَتِيْ، وَتَعْصِمُنِيْ بِهَا مِنْ كُلِّ سُوْٓءٍ
English:
O Allah! I ask You for Your special mercy with which You guide my heart, with which You determine for me all my affairs, with which You straighten our for me all my muddled up affairs, with which You set aright my religion, with which You fulfill my debts, with which You safeguard all my hidden things, with which You strengthen all my present things, with which You illuminate my face, with which You purify my actions, with which You inspire my guidance, with which You restore my love, and with which You keep me safeguarded from every evil.
Bengali:
আয় আল্লাহ্! আমি তোমার নিকট হইতে এমন রহমত ভিক্ষা চাই যে, তাহা দ্বারা তুমি আমার দীল্কে ভাল রাস্তা বুঝাইয়া সেই দিকেই ফিরাইয়া রাখ এবং তাহা দ্বারা আমার বিশৃঙ্খলাকে শৃঙ্খলাবদ্ধ ও সুসজ্জিত করিয়া দাও এবং তাহা দ্বারা দুরস্ত করিয়া দাও আমার দ্বীনকে এবং আমার ঋণ পরিশোধ করিয়া দাও এবং তাহা দ্বারা আমার অসাক্ষাতে (আমার আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব) যাহারা আছে তাহাদের নেগাহবানী কর। এবং আমার সাক্ষাতে যাহারা আছে নেক কাজের দ্বারা তাহাদের মর্তবা বাড়াইয়া দাও এবং তাহা দ্বারা আমার চেহারা রওশন করিয়া দাও এবং পাক-পবিত্র করিয়া দাও আমার আমল এবং তাহা দ্বারা আমার দীলের মধ্যে হেদায়েতের কথা জাগাইয়া দাও এবং তাহা দ্বারা আমাকে পুন্য দান কর। তোমার সহিত আমার যে মনের মিল ও অন্তরের গাঢ় ভালবাসা আছে তাহা এবং তাহা দ্বারা আমাকে সর্ব প্রকার অনিষ্ট অপকার, কুকাজ ও কু-আওয়াজ হইতে বাঁচাইয়া রাখ।