Dua 146 (tuesday)
اَللّٰهُمَّ إِنِّيْۤ أَتَّخِذُ عِنْدَكَ عَهْدًا لَّنْ تُخْلِفَنِيْهِ، فَإِنَّمَاۤ أَنَا بَشَرٌ، فَأَيُّمَا مُؤْمِنٍ اٰذَيْتُهٗ أَوْ شَتَمْتُهٗ أَوْ جَلَدْتُّهٗ أَوْ لَعَنْتُهٗ فَاجْعَلْهَا لَهٗ صَلٰوةً وَّزَكوٰةً وَّقُرْبَةً تُقَرِّبُهٗ بِهَاۤ إِلَيْكَ اَللّٰهُمَّ إِنِّيْۤ أَعُوْذُ بِكَ مِنَ الْبَرَصِ وَمِنَ الشِّقَاقِ وَالنِّفَاقِ وَسُوْٓءِ الْأَخْلَاقِ وَمِنْ شَرِّ مَا تَعْلَمُ، أَعُوْذُ بِاللهِ مِنْ حَالِ أَهْلِ النَّارِ وَمِنَ النَّارِ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَمِنْ شَرِّ مَاۤ أَنْتَ اٰخِذٌ بِۢنَاصِيَتِه، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا فِيْ هٰذَا الْيَوْمِ وَشَرِّ مَا بَعْدَهٗ، وَمِنْ شَرِّ نَفْسِيْ وَشَرِّ الشَّيْطَانِ وَشِرْكِه، وَأَنْ نَقْتَرِفَ عَلٰۤى أَنْفُسِنَا سُوْٓءً أَوْ نَجُرَّهٗۤ إِلٰى مُسْلِمٍ أَوْ أَكْتَسِبَ خَطِٓيْئَةً أَوْ ذَنْبًا لَّا تَغْفِرُهٗ، وَمِنْ ضِيْقِ الْمَقَامِ يَوْمَ الْقِيَامَةِ
English:
O Allah! I am taking from You a promise which You must never go back on. I am only a human. Therefore, whichever Muslim I harm, I abuse, I strike or I curse; then make this in his favour a [source of] mercy, purity, and a means of gaining proximity of You. O Allah! I seek refuge in You from leprosy, dissension, hypocrisy, evil characteristics, and from the evil which You are aware of. I seek refuge in Allah from the condition of inmates of hell, from hell itself, from speech and actions which would take a person closer to hell, and from the evil over which You have complete control. I seek refuge in You from the evil that is in this day, from the evil that follows it, from the evil of myself, from the evil of Satan and associating with him. [I seek refuge in You] that we acquire some evil upon ourselves, or that we cause some evil to a Muslim, or that I commit an error or sin which You do not forgive. [I seek refuge in You] from a constricted place on the day of resurrection.
Bengali:
আয় আল্লাহ্! আমি তোমার নিকট হইতে ওয়াদা লইতে চাই; ওয়াদা করিলে তুমি ইহার খেলাফ কিছুতেই করিবে না; ওয়াদা লওয়ার কারণ এই যে, আমি মানুষ বৈ নই, আমার কত ভু-ভ্রান্তি আছে, অতএব আমি যদি কোন মুসল্মানকে কষ্ট দেই বা কটু কথা বলি, গালি দেই, আঘাত করি বা বদদোয়া করি তবে তাহা যেন তাহার জন্য রহমত হয় এবং তাহার উছিলায় যেন তাহার আত্মা পবিত্র হয় এবং তোমার দরবারে নৈকট্য লাভ হয়। আয় আল্লাহ্! আমি তোমার নিকট পানাহ চাই শ্বেত-কুষ্ঠ ব্যাধি হইতে, বিবাদ ও অনৈক্য হইতে, মুনাফেকী হইতে, মন্দ স্বভাব হইতে, এবং অন্যান্য যত খারাবী আছে যাহা তুমি জান সেই সব হইতে। আমি তোমার নিকট পানাহ চাহিতেছি দোযখবাসীর দুরবস্থা হইতে, দোযখ হইতে এবং দোযখের নিকটবর্তী করিয়া দেয় এমন যে কোন কাজ বা কথা হইতে। আয় আল্লাহ্! আমি পানাহ চাই অপকার হইতে দুনিয়ার সব দুষ্ট প্রকৃতির জীব-জন্তুর, যে সব তোমারই করতলগত। আর আমি পানাহ চাই অদ্যকার দিনের মধ্যে যত প্রকার অপকার বা অনিষ্ট আছে তাহা হইতে এবং ঐ সকল অপকার হইতে যাহা ইহার পরে আছে। আয় আল্লাহ্! আমাকে আমার নফসের অনিষ্ট হইতে রক্ষা কর এবং শয়তানের অনিষ্ট হইতে এবং তাহা ফাঁদ হইতে বাঁচাও। আয় আল্লাহ্! আমরা যেন নিজেই না করিয়া বসি নিজের কোন ক্ষতি বা অন্য কোন মুসলমানের কোন ক্ষতি না করিয়া বসি বা এমন কোন ভুল-ত্রুটি বা গোনাহ না করিয়া বসি যাহা মাফ হইবার নয় এবং কিয়ামতের দিন যেন কষ্ট না পাই।