Dua 166 (wednesday)
اَللّٰهُمَّ اٰنِسْ وَحْشَتِيْ فِيْ قَبْرِيْ ۚ اَللّٰهُمَّ ارْحَمْنِيْ بِالْقُرْاٰنِ الْعَظِيْمِ، وَاجْعَلْهُ لِيْۤ إِمَامًا وَنُوْرًا وَّهُدًى وَّرَحْمَةً. اَللّٰهُمَّ ذَ كِّرْنِيْ مِنْهُ مَا نَسِيْتُ، وَعَلِّمْنِيْ مِنْهُ مَا جَهِلْتُ، وَارْزُقْنِيْ تِلَاوَتَهٗ اٰنَآءَ اللَّيْلِ وَاٰنَآءَ النَّهَارِ، وَاجْعَلْهُ لِيْ حُجَّةً يَّا رَبَّ الْعٰلَمِيْنَ
English:
O Allah! Change the desolateness in my grave with cheerfulness. O Allah! Have mercy on me through the glorious Qur'an and make it a guide for me, a source of light, a guidance and a mercy. O Allah! Make me remember thereof that which I have forgotten, teach me thereof that which I am ignorant about, enable me to recite it by day and night, and make it an intercessor for me, O Sustainer of the worlds!
Bengali:
আয় আল্লাহ্! তুমি কবরের মধ্যে আমার সঙ্গে থাকিয়া অন্ধকার ভয়, নির্যাতন ইত্যাদি দুঃখ-কষ্ট দূর করিয়া দিয়া তৎপরিবর্তে আমাকে আলো, শান্তি ও আরাম দান করিও। আয় আল্লাহ্! মহান কোর'আনের অসিলায় আমার প্রতি রহম কর এবং মহান কোর'আনকে আমার জীবনের জন্য বানাইয়া রাখ ইমাম, অনূসরনীয় এবং নূর (পথ প্রদর্শক) ও হেদায়েত-নামা (অর্থাৎ কোর'আনের নির্দেশ মত যেন, আমার জীবন গঠিত হয়) এবং উহার অসিলায় আমাকে রহমত দান কর। আয় আল্লাহ্! (আমি কোর'আন শরীফের কিছু ভুলিয়া গেলে) তুমি আমাকে স্মরণ করাইয়া দিও যেটুকু আমি ভুলিয়া যাই এবং যদি কোন জায়গা বুঝে না আসে তবে তাহা আমাকে বুঝাইয়া দিও এবং আমাকে তাওফিক দান করিও আজীবন দিবারাত্রির ঘন্টাসমূহে কোর'আন তেলাওয়াত করিবার এবং বানাইয়া রাখিও কোর'আনকে আমার জন্য দলীল, হে রাব্বুল আ'লামীন!