Dua 167 (wednesday)
اَللّٰهُمَّ أَنَا عَبْدُكَ وَابْنُ عَبْدِكَ وَابْنُ أَمَتِكَ، نَاصِيَتِيْ بِيَدِكَ، أَتَقَلَّبُ فِيْ قَبْضَتِكَ، وَأُصَدِّقُ بِلِقَآئِكَ وَأُوْمِنُ بِوَعْدِكَ، أَمَرْتَنِيْ فَعَصَيْتُ وَنَهَيْتَنِيْ فَأَتَيْتُ، هٰذَا مَكَانُ الْعَآئِذِ بِكَ مِنَ النَّارِ، لَاۤ إِلٰهَ إِلَّاۤ أَنْتَ سُبْحَانَكَ، ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْلِيْ، إِنَّهٗ لَا يَغْفِرُ الذُّنُوْبَ اِلَّۤا أَنْتَ
English:
O Allah! I am Your servant, the son of Your male servant and the son of Your female servant. I am always within Your grasp. I move about within Your grasp. I believe in meeting You. I have conviction in Your promise. You ordered me, yet I disobeyed You. You prohibited me, yet I carried out [the prohibited act]. This is the place for the one seeking refuge from the fire through You. There is none worthy of worship but You. You are pure. I have wronged myself. Forgive me, then, because none can forgive sins but You.
Bengali:
আয় আল্লাহ্! আমি তোমার বান্দা এবং আমার বাপ-মা সকলেই তোমার বান্দা, আমার বাগডোর তোমারই হাতে; আমি চলাফেয়ার করি তোমারই মুঠার মধ্যে থাকিয়া। তোমার সঙ্গে যে আসিয়া মিলিত হইব একথা আমি ইয়াকীন দীলে বিশ্বাস করি। তোমার (অনুসারীদের জন্য বেহেশ্ত এবং তোমার নাফরমানদের জন্য দোযখ এই) যে ওয়াদা আছে সেই ওয়াদার উপর আমার পূর্ণ বিশ্বাস ও ঈমান আছে। (তা স্বত্তেও) কতবার তুমি আদেশ করিয়াছ কিন্তু আমি নরাধম তাহা লঙ্ঘন করিয়াছি। তুমি নিষেধ করিয়াছ তবুও সেই কাজ করিয়াছি। এখন তুমি বিহনে অন্য কোন আশ্রয় নাই তোমারই নিকট আশ্রয় গ্রহণ করিতেছি। হে দয়াময়! দোযখের আযাব হইতে বাঁচাইয়া লও। তুমি ব্যতিত অন্য কোন মা'বুদ নাই। তুমি পবিত্র; আমি নিজেই নিজের উপর অত্যাচার করিয়াছি এখন তোমার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি, আমায় ক্ষমা কর; পাপ ক্ষমাকারী আর কেহ নাই তুমি ছাড়া।