Dua 171 (thursday)
اَللّٰهُمَّ احْرُسْنِيْ بِعَيْنِكَ الَّتِيْ لَا تَنَامُ، وَاكْنُفْنِيْ بِرُكْنِكَ الَّذِيْ لَا يُرَامُ، وَارْحَمْنِيْ بِقُدْرَتِكَ عَلَيَّ فَلَا أَهْلِكَ، وَأَنْتَ رَجَآئِـيْ، فَـكَمْ مِّنْ نِعْمَةٍ أَنْعَمْتَ بِهَا عَلَيَّ قَلَّ لَكَ بِهَا شُكْرِيْ، وَكَمْ مِّنْۢ بَلِيَّةٍ ابْتَلَيْتَنِيْ بِهَا قَلَّ لَكَ بِهَا صَبْرِيْ، فَيَا مَنْ قَلَّ عِنْدَ نِعْمَتِه شُكْرِيْ، فَلَمْ يَحْرِمْنِيْ! وَيَا مَنْ قَلَّ عِنْدَ بَلِيَّتِه صَبْرِيْ! فَلَمْ يَخْذُلْنِيْ! وَيَا مَنْ رَّاٰنِيْ عَلَى الْخَطَايَا فَلَمْ يَفْضَحْنِيْ
English:
O Allah! Guard me through Your eye which never sleeps, embrace me with Your strength from which no one can be separated, have mercy on me through the power which You have over me so that I am not destroyed. You alone are my hope. Many favour You bestowed upon me for which my gratitude to You was very little. Many a calamity You tested me with, upon which my patience was very little. O the one upon whose bounty my gratitude was very little, yet did not deprive me. And O the one upon whose calamity my patience was very little, yet did not abandon me. O the one who saw me committing sins, yet did not disgrace me.
Bengali:
আয় আল্লাহ্! তোমার যে চক্ষু কখনও ঘুমায় না সেই চক্ষু দ্বারা আমার হেফাযত কর, তোমার যে শক্তির সামনে কেহই মোকাবিলার ধারণাও করিতে পারে না সেই শক্তি আশ্রয়ে আমাকে এবং আমার উপর রহমত নাযিল কর তোমার সেই ক্ষমতা দ্বারা যে ক্ষমতা আমার উপর আছে; তবেই আমি ধ্বংস হইতে বাঁচিয়া যাইব এবং তুমিই আমার ভরসাস্থল; তোমার বহু নেয়ামত আমি ভোগ করিয়াছি তাহার রীতিমত শোকর আদায় করি নাই। কোন সময় পরীক্ষার জন্য কিছু কষ্ট দিলে তাহাতে রীতিমত সবর করিতে পারি নাই। এখন হে আল্লাহ্! একমাত্র তুমি ছাড়া অন্য কোন আশ্রয় আমার নাই। তোমার নেয়ামতের শোকর আদায় করি নাই তা সত্ত্বেও তুমি আমাকে বঞ্চিত কর নাই; এবং পরীক্ষার সময় সবর করিয়া পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারি নাই তা সত্ত্বেও তুমি আমার প্রতি সাহায্য বন্ধ কর নাই এবং বহু সময় তুমি আমাকে পাপে লিপ্ত দেখিয়াছ ইহা সত্ত্বেও তুমি তোমার এই দাসকে লজ্জিত বা লাঞ্ছিত কর নাই। (অনুগ্রহ করিয়া এই নেক দৃষ্টি সদাসর্বদা এই দাসের প্রতি রাখিও)।