Dua 186 (friday)
اَللّٰهُمَّ إِنَّكَ خَلَّاقٌ عَظِيْمٌ، إِنَّكَ سَمِيْعٌ عَلِيْمٌ، إِنَّكَ غَفُوْرٌ رَّحِيْمٌ، إِنَّكَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ اَللّٰهُمَّ إِنَّكَ أَنْتَ الْبَرُّ الْجَوَادُ الْكَرِيْمُ، فَاغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ، وَعَافِنِيْ وَارْزُقْنِيْ، وَاسْتُرْنِيْ وَاجْبُرْنِيْ، وَارْفَعْنِيْ، وَاهْدِنِيْ وَلَا تُضِلَّنِيْ، وَأَدْخِلْنِيَ الْجَنَّةَ بِرَحْمَتِكَ يَاۤ أَرْحَمَ الرَّاحِمِيْنَ إِلَيْكَ رَبِّ فَحَبِّبْنِيْ، وَفِيْ نَفْسِيْ لَكَ فَذَلِّلْنِيْ، وَفِۤيْ أَعْيُنِ النَّاسِ فَعَظِّمْنِيْ، وَمِنْ سَيِّئِ الْأَخْلَاقِ فَجَنِّبْنِىْ. اَللّٰهُمَّ إِنَّكَ سَأَلْتَنَا مِنْ أَنْفُسِنَا مَا لَا نَمْلِكُهٗۤ إِلَّا بِكَ، فَأَعْطِنَا مِنْهَا مَا يُرْضِيْكَ عَنَّا
English:
O Allah! You are the grand Creator. You are all Hearing, all Knowing. You are Forgiving, Merciful. You are the Owner of the grand throne. O Allah! You are Gracious, Generous, Kind. Forgive me, have mercy on me, give me peace, provide me with sustenance, conceal me [my faults], restore my loss, elevate me, guide me and do not lead me astray, admit me into paradise by Your mercy, O the most Merciful of the merciful! O Allah! Make me Yours. Place obedience to You in my heart. Grant me honour in the eye of the people. Save me from evil characteristics. O Allah! You have asked us of ourselves actions that we have no control over except through Your grace. So give us the ability to do those actions that would cause You to be pleased with us.
Bengali:
আয় আল্লাহ্! আপনি শ্রেষ্ঠ স্রষ্টা, সব কিছুই শুনেন ও জানেন, আপনি ক্ষমাশীল ও দয়ালু, আপনি আরশে-আযীমের মালিক! হে আল্লাহ্! আপনি দাতা ও দয়ালু, আমাকে ক্ষমা করুন এবং আমায় দয়া করুন, আমাকে সুখ-শান্তি দান করুন, আমাকে রিযক দান করুন, আমার দোষসমূহ ঢাকিয়া রাখুন এবং আমার ক্ষতিপূরণ করুন, আমাকে উন্নত করুন, আমাকে হেদায়েত করুন, আমাকে গোমরাহী হইতে বাঁচাইয়া রাখুন এবং আমাকে আপনার রহমতের দ্বারা বেহেশ্তে দাখিল করুন। ওহে দয়ার সাগর! ওহে পালনকর্তা! আমাকে নিজ মাহবুব বানাইয়া নিন এবং আমার নফসের (প্রবৃত্তির) মোকাবেলায় আমাকে আপনার ফরমাবরদার বানাইয়া নিন। লোকের নজরে আমাকে সম্মানিত করুন। মন্দ স্বভাব হইতে আমাকে বাঁচাইয়া রাখুন। আয় আল্লাহ্! আপনি আমাদের প্রতি যেই কাজের আদেশ করিয়াছেন তাহা আপনার তাওফিক দান ছাড়া আমাদের করিবার ক্ষমতা নাই, সুতরাং তাহার মধ্যে যাহা দ্বারা আপনাকে রাজী করা যায় আমাকে তাহার তাওফিক দান করুন।