Dua 6 (saturday)
رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّار رَبَّنَا اِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ اَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ اَنصَارٍ رَبَّنَا اِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُّنَادِي لِلْاِيمَانِ اَنْ اٰمِنُوا بِرَبِّكُمْ فَاٰمَنَّا ۚ رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّاٰتِنَا وَتَوَفَّنَا مَعَ الْاَبْرَارِ رَبَّنَا وَاٰتِنَا مَا وَعَدْتَّنَا عَلٰي رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِیٰمَةِ اِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ
English:
O our Sustainer! You have not created this in vain. Glory to You. So save us from the punishment of the fire. O our Sustainer! Whomever You cast into the fire, You have certainly disgraced him. And there is no helper for the wrongdoers. O our Sustainer! We have heard a caller calling towards Iman [saying]: "Believe in your Sustainer." We therefore believed. O our Sustainer! Forgive us our sins and absolve us of our evils and lets us die with the righteous. O our Sustainer! Give us that which You promised us through Your Messengers and do not disgrace us on the day of resurrection. Surely You never go back on Your promise.
Bengali:
হে আমাদের প্রভু! তুমি জগতকে অযথা সৃষ্টি কর নাই, (তোমার আজ্ঞাবহ দাস বানাইবার জন্য সৃষ্টি করিয়াছ;) অযথা কাজ করা হইতে তুমি পবিত্র। অতএব, আমাদিগকে (তোমার দাস বানাইয়া) দোযখের আযাব হইতে বাঁচাইয়া রাখিও। হে মহান! তুমি যাহাদের দোজখে ফেলিবে তাহাদের লাঞ্ছনা-গঞ্জনার সীমা নাই এবং এদের জন্য কোন সহায়ও নাই। আয় আল্লাহ্! আমরা একজন ঘোষণাকারীকে ঘোষণা করিতে শুনিয়াছি যে, "তোমরা তোমাদের খোদার উপর ঈমান আন" ইহা শুনিয়া আমরা ঈমান আনিয়াছি। অতএব, হে খোদা! আমাদের সব গোনাহ মাফ করিয়া দাও এবং যাহা কিছু অন্যায়-ত্রুটি আমাদের আছে সব দূর করিয়া দাও। এবং নেক লোকদের দলভুক্ত করিয়া আমাদের মৃত্যু দিও এবং হে আল্লাহ্! আমাদিগকে দান করিও যাহা দান করার ওয়াদা করিয়াছ তোমার পয়গম্বরদের মধ্যবর্তীতায় এবং কিয়ামতের দিন আমাদিগকে অপমান করিও না, নিশ্চয়ই তুমি কখনও খেলাফ কর না তোমার ওয়াদা।