Dua 66 (sunday)
اَللّٰهُمَّ بِعِلْمِكَ الْغَيْبَ وَقُدْرَتِكَ عَلَى الْخَلْقِ، أَحْيِنِيْ مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْرًا لِّيْ، وَتَوَفَّنِيْ إِذَا عَلِمْتَ الْوَفَاةَ خَيْرًا لِّيْ، وَأَسْأَلُكَ خَشْيَتَكَ فِيْ الْغَيْبِ وَالشَّهَادَةِ، وَأَسْأَ لُكَ كَلِمَةَ الْإِخْلَاصِ فِيْ الرِّضٰى وَالْغَضَبِ، وَأَسْأَ لُكَ نَعِيْمًا لَّا يَنْفَدُ، وَ قُرَّةَ عَيْنٍ لَّا تَنْقَطِـعُ، وَأَسْأَ لُكَ الرِّضَا بَعْدَ الْقَضَآءِ، وَ بَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ، ولَذَّةَ النَّظَرِ إِلٰى وَجْهِكَ، وَالشَّوْقَ إِلٰى لِقَآئِكَ، وَأَعُوْذُ بِكَ مِنْ ضَرَّآءَ مُضِرَّةٍ وَّ فِتْنَةٍ مُّضِلَّةٍ. اَللّٰهُمَّ زَيِّنَّا بِزِيْنَةِ الْإِيْمَانِ، وَاجْعَلْنَا هُدَاةً مُّهْتَدِيْنَ
English:
O Allah! By virtue of Your knowing the unseen and Your power over the creation, keep me alive as long as You know that life is better for me, and cause me to die once You know that death is better for me. I ask You for Your fear when I am concealed [from everyone] and when I am in the presence [of everyone], sincerity in prosperity and adversity. I ask You for bounties which do not end and coolness of the eyes which does not end. I ask You for submission to Your decree, a pleasurable life after death, the joy of looking at Your countenance, and the desire of meeting You. I seek refuge with You from the harm of harmful things and from a tribulation which causes one to go astray. O Allah! Embellish us with the beauty of Iman and make us guides who are themselves guided.
Bengali:
আয় আল্লাহ্! গায়েবের খবর তুমিই জান এবং তোমারই ক্ষমতা চলে সৃষ্ট জগতের উপর; আমি তোমার নিকট চাই যে, আমাকে সেই সময় পর্যন্ত জীবিত রাখ যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য ভাল, এবং আমাকে সেই সময় মৃত্যু দান কর যে সময় আমার জন্য মৃত্যু ভাল, এবং আমি তোমার নিকট এই চাই যে, সাক্ষাতে অসাক্ষাতে তথা প্রকাশ্যে ও গোপনে সর্বাবস্থায় যেন তোমার ভয় আমার মনে থাকে এবং সুখ-দুঃখে শান্তিতে-অশান্তিতে সব সময় যেন তোমায় খাঁটি ভক্ত হইয়া তোমার সঙ্গে ওয়াদা খাঁটি রাখিয়া চলিতে পারি এবং তোমার নিকট চিরস্থায়ী অফুরন্ত নেয়ামত এবং এমন চক্ষু জুড়ান মনোমুগ্ধকর মনের শান্তি চাই যাহা কখনও ছুটিবার নয় এবং চাই যে, তোমার তরফ হইতে যে কোন হুকুম (দুঃখ-কষ্ট বিপদাপদ) আসে তাহাতে যেন আন্তরিকভাবে সন্তুষ্ট থাকি এবং মনের মত যেন সুখের জীবন যাপন করিতে পারি। মৃত্যুর পর এবং তোমার দীদারের পরমানন্দ যেন উপভোগ করিতে পারি এবং সর্বদা যেন তোমার দীদারের অন্বেষণে ব্যতিব্যস্ত থাকিতে পারি। আমি তোমার নিকট পানাহ চাই এমন রোগ হইতে যাহা স্বাস্থ্যের ক্ষতিকারক এবং এমন দুষ্টামি-পাগলামী হইতে যাহা মানুষকে পথভ্রষ্ট করে। আয় আল্লাহ্! সদা আমাদিগকে ঈমানের অলংকারে অলংকৃত রাখ এবং আমাদিগকে এমন হাদী (পথ প্রদর্শক) বানাইও যাহারা নিজেরাও হেদায়েতের উপর থাকে।